Revolutionary Road (2008) - Short Review - Arafat Hossain

 




Revolutionary Road (2008)

Sam Mendes পরিচালিত সিনেমা আমার দেখা হয়েছে বেশ কয়েকটি। তার ভেতরে বিশেষভাবে মনে দাগ কেটেছে অস্কারজয়ী সিনেমা American Beauty (1999) এবং এই Revolutionary Road (2008)। বছর খানেক আগে মুক্তিপ্রাপ্ত প্রথম বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে নির্মিত সিনেমা 1917 (2019) যদিও এখনও দেখিনি, সেটাও দেখবো।
পরিচালক মূলত একজন মঞ্চের লোক। তাই তিনি চরিত্রায়ন থেকে শুরু করে যথাযথ অভিনয়টা বেশ ভালো করে বের করে আনতে পারেন সকলের কাছ থেকে। তার উপর এত সুন্দর চিত্রায়ন সত্যিই মুগ্ধ হই। উনার সিনেমাগুলো দেখার সময় মনে হয়না কোনো সিনেমা দেখছি। সত্যের খুব কাছাকাছি চলে যাওয়াটা তার অনেক বড় এক গুণ! পর্দায় খুব বিশ্বাসযোগ্য করে তোলেন সবকিছু। তার সিনেমাগুলো যেন আলাদাই এক একটা জগত। দেখার সময় একটা ঘোর এসে যায়।
এই সিনেমাটি আজ দ্বিতীয়বারের মতো দেখলাম। সিনেমাটি নিয়ে বেশি কিছু বলার নেই। মূলত এটি সম্পর্কের গল্প। সম্পর্কের নানা দিক, উঠা-নামা, স্বপ্ন-হতাশা, পাওয়া-না পাওয়া সবকিছুই আছে এখানে। আছে অপরাধ, অপরাধবোধ, এবং আরো অনেক কিছুই।
না দেখে থাকলে দেখতে পারেন। আর যদি অস্কারজয়ী এই পরিচালকের আলাদা এক জগতে ডুব দিতে আগ্রহী থাকেন তবে দেখতে পারেন তার অন্যান্য ছবিগুলো।

No comments

Theme images by merrymoonmary. Powered by Blogger.